একই দিনে দুই ভোটে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: জামায়াত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান।  

গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন ঘিরে যে শঙ্কা ছিল, তা রয়ে গেছে। একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে। ওই সংকট নিরসনেই আটটি দল গণভোট নভেম্বরে করার দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই সংকট রয়েই গেল।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। এই ঘোষণায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি৷ সন্ধ্যার পর জামায়াতের সর্বোচ্চ ফোরামে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান জামায়াত সেক্রেটারি।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এআরএস
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আতাউর রহমান বাচ্চুকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত ইসলামী অতিতেও ফ্যাসিস্টের সাথে আঁতাত করেছে, এখনও তাদের ব্যবহারে ফ্যাসিস্ট আচরণ ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর