মালয়েশিয়ায় আট রাজ্যে ভয়াবহ বন্যা, আশ্রয়কেন্দ্রে ১৪ হাজার মানুষ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম

মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চার হাজার ৮৪৪টি পরিবারের মোট ১৩ হাজার ৯১৫ জন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। 

দেশটির উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সব নিরাপত্তা এবং জরুরি সংস্থাগুলোকে পূর্ণ প্রস্তুত মোডে রাখা হয়েছে।

কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি নিশ্চিত করেন যে, সরকার ইতোমধ্যে ৬৩টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র সক্রিয় করেছে এবং ত্রাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ফেডারেল, রাজ্য ও জেলা পর্যায়ে সব সংস্থার মধ্যে সমন্বয় করা হয়েছে। এদিকে দেশটির শিক্ষা মন্ত্রণালয় বন্যা-প্রতিরোধমূলক প্রস্তুতি ও পদক্ষেপ আরও জোরদার করেছে।

আগামী ২-৩ দিনের আবহাওয়ার অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে, দেশটির শিক্ষা মন্ত্রণালয় বন্যা-প্রতিরোধমূলক প্রস্তুতি ও পদক্ষেপ আরও জোরদার করেছে। 

এদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গেলো কয়েকদিনের তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় বাণিজ্য কেন্দ্র হাট ইয়াইয়ে শুক্রবার ৩০০ বছরেরও বেশি সময়ের মধ্যে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

আরবিএস
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
মরক্কোর আটলান্টিক উপকূলীয় সাফি প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ এ তথ্য...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
দক্ষিণ থাইল্যান্ডে কয়েকদিন ধরে চলা ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর