নববর্ষের অনুষ্ঠানে ইউক্রেনের হামলায় নিহত ২৪, দাবি রাশিয়ার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম

বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনের রুশ-নিয়ন্ত্রিত অংশে একটি হোটেল ও ক্যাফেতে ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বেসামরিক নাগরিকরা সেখানে ইংরেজি নববর্ষ উদযাপন করতে সমবেত হয়েছিলেন।

ইউক্রেনের সামরিক বাহিনী সাধারণত রাশিয়ার বিরুদ্ধে তাদের বিভিন্ন শহরে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনে থাকে। তবে এই নির্দিষ্ট হামলার বিষয়ে মন্তব্যের জন্য ইমেইলে অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

খেরসন অঞ্চলের রুশ-নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো প্রথম এই হামলার অভিযোগ তোলেন। পরবর্তীতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জ্যেষ্ঠ রাজনীতিবিদরা ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলার’ অভিযোগ আনেন। সালদোর প্রেস সার্ভিস হামলার পরবর্তী পরিস্থিতির কিছু ছবি প্রকাশ করলেও রয়টার্স তাৎক্ষণিকভাবে সেগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

প্রকাশিত ছবিগুলোতে একটি সাদা চাদরের নিচে অন্তত একটি মৃতদেহ দেখা গেছে। এছাড়া ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের চিহ্ন এবং মাটিতে রক্তের দাগ পরিলক্ষিত হয়েছে।

সালদো এক বিবৃতিতে জানান, উপকূলীয় গ্রাম খোরলিতে নববর্ষ উদযাপন চলাকালে ইউক্রেনের তিনটি ড্রোন আঘাত হানে। তিনি একে বেসামরিক নাগরিকদের ওপর একটি ‘পরিকল্পিত হামলা’ বলে অভিহিত করেন এবং জানান যে, অনেক মানুষ জীবন্ত দগ্ধ হয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ২৪ জন নিহত হয়েছেন (যার মধ্যে একটি শিশুও রয়েছে) এবং আরও ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মন্ত্রণালয় এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে এক বিবৃতিতে বলেছে, কোনো সন্দেহ নেই যে হামলাটি আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল। যেখানে সাধারণ মানুষ নববর্ষ উদযাপনে জড়ো হয়েছিলেন, ড্রোনগুলো উদ্দেশ্যমূলকভাবে সেখানেই আঘাত হেনেছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেন, মস্কো যুদ্ধক্ষেত্রে এর প্রতিশোধ নেবে। হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে এক বিবৃতিতে এই হামলার জন্য ইউক্রেনের পশ্চিমা সমর্থকদের দায়ী করেন। এছাড়া রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারসহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা কিয়েভের তীব্র নিন্দা জানিয়েছেন।

খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি যা ২০২২ সালে রাশিয়া নিজেদের অংশ হিসেবে দাবি করেছিল। কিয়েভ এবং অধিকাংশ পশ্চিমা দেশ রাশিয়ার এই পদক্ষেপকে অবৈধ ভূমি দখল হিসেবে নিন্দা জানিয়ে আসছে।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর