ইরানে দীর্ঘমেয়াদী অভিযানের ছক কষছে ট্রাম্প প্রশাসন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সাধারণ মার্কিন নাগরিকদের ধারণার চেয়েও অনেক বেশি গুরুতর। সূত্রমতে, এটি ভেনেজুয়েলার মতো কোনো সংক্ষিপ্ত বা নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান হবে না; বরং এটি হতে পারে কয়েক সপ্তাহব্যাপী এক বিশাল সামরিক অভিযান। দ্রুত গতি, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু, নিখুঁত নিশানা আর নিরাপদ প্রস্থানে সর্বশক্তি নিয়োগ করছে পেন্টাগন।

প্রভাবশালী মার্কিন সাময়িকী অ্যাক্সিওস সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সামরিক ব্যবস্থা নেয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। তিনি বলেন, ট্রাম্প) ধৈর্য হারিয়ে ফেলছেন। তাঁর চারপাশের কেউ কেউ তাঁকে যুদ্ধের বিরুদ্ধে সতর্ক করলেও, আমার মনে হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একটি প্রত্যক্ষ সামরিক সংঘাত দেখতে যাচ্ছি।

ছবি: সংগৃহীত
এই অভিযানটি হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একটি যৌথ কর্মসূচি, যা গত জুনের ১২ দিনব্যাপী হামলার চেয়েও অনেক বেশি বিস্তৃত হবে এবং সরাসরি ইরানের নেতৃত্বকে হুমকির মুখে ফেলবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই যুদ্ধ ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্সির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। এত বড় একটি ঝুঁকি থাকা সত্ত্বেও, এ বিষয়ে কংগ্রেসের সাথে খুব সামান্যই আলোচনা করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে ট্রাম্প প্রায় হামলার নির্দেশ দিয়েই ফেলেছিলেন। তখন সরাসরি হামলা না হলেও, ট্রাম্প প্রশাসন দ্বিমুখী নীতি গ্রহণ করে, একদিকে সামরিক শক্তি বৃদ্ধি করা এবং অন্যদিকে আলোচনার পথ খোলা রাখা। এর মাধ্যমে ট্রাম্প তেহরানকে দেখাতে চেয়েছেন, চুক্তিতে না পৌঁছালে যুদ্ধের রূপ কতটা ভয়াবহ হতে পারে।

গত মঙ্গলবার জেনেভায় ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে তিন ঘণ্টা বৈঠক করেন। উভয় পক্ষ অগ্রগতির কথা বললেও, অ্যাক্সিওস জানিয়েছে, দুই দেশের মধ্যকার মতপার্থক্য এখনো অনেক বিশাল এবং মার্কিন কর্মকর্তারা এই আলোচনা নিয়ে খুব একটা আশাবাদী নন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছেন, ট্রাম্প কিছু 'রেড লাইন' বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছেন যা ইরান সমাধান করতে আগ্রহী নয়।

ছবি: সংগৃহীত
ইরানের চারপাশে মার্কিন সামরিক শক্তির মহড়া

তেহরান দুই সপ্তাহের মধ্যে নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় ফেরার প্রতিশ্রুতি দিলেও, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে তাদের বিমান ও নৌ শক্তি বৃদ্ধি করে চলেছে। গত ২৪ ঘণ্টায় এফ-৩৫, এফ-২২ এবং এফ-১৬ সহ ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় পৌঁছেছে।

জানুয়ারির শেষে 'ইউএসএস আব্রাহাম লিংকন' রণতরিকে আরব সাগরে পাঠানো হয়েছিল। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে এক ডজন এফ-১৫ ফাইটার জেট, এমকিউ-৯ রিপার ড্রোন এবং এ-১০সি থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট মোতায়েন করা হয়েছে।

ছবি: সংগৃহীত
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার 'ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক' সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া পারস্য উপসাগরের আকাশে এমকিউ-৪সি ট্রাইটন নজরদারি ড্রোন এবং ই-১১এ কমিউনিকেশন এয়ারক্রাফট সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ওই অঞ্চলে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরিও পাঠিয়ে দিয়েছে।

মার্কিন কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরানকে দুই সপ্তাহের মধ্যে একটি বিস্তারিত প্রস্তাব জমা দিতে হবে। উল্লেখ্য যে, গত বছরের জুনেও ট্রাম্প আলোচনার জন্য দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, কিন্তু তার মাত্র তিন দিন পরেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছিল। ইসরাইলি কর্মকর্তাদের মতে, তাদের সরকারও কয়েক দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর