রাশিয়াকে সহায়তার ক্ষেত্রে চীন সীমা অতিক্রম করেনি: ব্লিংকেন

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৩:২৩ পিএম

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, চীন কূটনৈতিক সহযোগিতা জোরদার করলেও রাশিয়াকে যথেষ্ট পরিমাণে সামরিক সহায়তা দেয়নি। এ ক্ষেত্রে দেশটি সীমা অতিক্রম করেনি।

চীন রাশিয়াকে ‘প্রাণঘাতী সহায়তা’ দিয়েছে কিনা সিনেট কমিটিতে এ ধরনের এক প্রশ্নের জবাবে বুধবার ব্লিংকেন এ কথা বলেন। 

তিনি আরও বলেন, আমরা আজ যেমনটা বলছি, আমরা তাদেরকে সীমা ছাড়াতে দেখিনি।

ব্লিংকেন কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্যে চীন রাশিয়ার অস্ত্র দেয়ার অুনরোধ বিবেচনা করছে। 

কিছু সংবাদ মাধ্যমেও আভাস দেয়া হয়েছে, চীনা কোম্পানীসমূহ সীমিত পরিমাণে মস্কোকে অস্ত্র সরবরাহ করেছে। 

এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহে মস্কো সফরকালে যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন, তাকে সন্দেহের চোখে দেখছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশংকা রাশিয়া বিরতির এ সময়কে তাদের বাহিনী পুনর্গঠনের কাজে ব্যবহার করবে। 

ব্লিংকেন চীন প্রসঙ্গে আরও বলেন, আমি মনে করি তাদের কূটনৈতিক সমর্থন, রাজনৈতিক সমর্থন ও রাশিয়ার জন্যে বস্তুগত সমর্থন নিশ্চিতভাবে এ যুদ্ধ অবসানে আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রশ্ন করেছেন, পুতিন যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলে তাকে গ্রেফতার করা হবে কিনা, কারন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আরও পড়ুন: দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

এর জবাবে ব্লিংকেন বলেন, তিনি আশা করছেন না পুতিন যুক্তরাষ্ট্রে সফরে আসবেন। সানফ্রান্সিসকোতে নভেম্বরে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের শীর্ষ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণের সম্ভাবনা খুব কম বলেই তিনি উল্লেখ করেন। যদিও রাশিয়াও এ ফোরামের অংশ। 

এদিকে যুক্তরাষ্ট্র হেগ ভিত্তিক আইসিসি’র সাথে সংশ্লিষ্ট নয়। তাই ব্লিংকেন বলেন, গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পুতিন যদি অন্য কোন দেশ ভ্রমণে যায় তবে সেসব দেশকে যুক্তরাষ্ট্র উৎসাহিত করবে তাকে হস্তান্তর করতে। 

ব্লিংকেন বলেন, আমি মনে করি যারা এ আদালতের সদস্য তাদের এ দায়িত্ব পালনে বাধ্যবাধকতা রয়েছে।

 

একাত্তর/আরবিএস  

করোনা মহামারি চলার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ নীতি নির্ধারক ড. অ্যান্টনি ফাউচি মার্কিন সিনেটের এক শুনানিতে কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।...
অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর