হরমুজ নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত, মানতে হবে পাঁচ শর্ত

আপডেট : ২০ জুন ২০২৬, ১২:২৭ পিএম

ইরানে মার্কান-ইসরাইলি আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন নির্দেশনা জারি করেছে পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিজিএসএ)। 

ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় জারি করা এ নির্দেশনায় নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে জাহাজগুলোর জন্য বেশ কয়েকটি বাধ্যতামূলক শর্ত ও সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণের কথা বলা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির বরাতে বৃহস্পতিবার পার্সটুডে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ জারির পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের আবেদনকারীদেরকে ঘোষিত সময়সীমার মধ্যে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

ঘোষণায় বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ট্রানজিট অনুরোধ জমা দেওয়ার আনুষ্ঠানিক সাইট হলো PGSA.ir এবং অনুরোধের অগ্রগতি জানার জন্য নির্ধারিত ইমেইল [email protected]

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

১. ট্রানজিট অনুরোধ প্রক্রিয়াকরণের একমাত্র আনুষ্ঠানিক মাধ্যম হলো উপরের এই ওয়েবসাইট এবং ইমেল।

২. জমা দেওয়া অনুরোধে জাহাজের সাথে যোগাযোগের জন্য বৈধ এবং সহজলভ্য রুট অবশ্যই উল্লেখ করতে হবে।

৩. হরমুজ প্রণালীর প্রবেশ বা প্রস্থানে বিলম্ব এড়াতে, প্রণালীতে পৌঁছানোর কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় সম্পূর্ণ তথ্যসহ একটি ট্রানজিট অনুরোধ জমা দেওয়া আবশ্যক।

৪. ৬০ দিনের এই সময়কালে, জাহাজ থেকে কোনো ফি নেওয়া হবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার নিরাপত্তা, সুরক্ষা ও পরিবেশগত পরিষেবা বাবদ শুল্ক গ্রহণ এবং সেইসাথে সংশ্লিষ্ট ইরানি বীমার দায়িত্বে থাকবে।

৫. জরুরি পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ও প্রণালী অতিক্রমে কিছু নিরাপত্তা ঝুঁকির কারণে নিরাপদ ও সুরক্ষিত জাহাজ চলাচল নিশ্চিত করা ও সামুদ্রিক দুর্ঘটনা রোধের প্রয়োজনে, প্রণালীর দিকে অগ্রসর হওয়ার পূর্বে প্রতিটি জাহাজের জন্য রুট এবং ঘোষিত ট্রানজিটের সময় সমন্বয় করা আবশ্যক; এটি অমান্য করার দায় জাহাজের মালিকের উপর বর্তাবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নির্দেশনা জারি করা হয়েছে। 

বিশ্বের জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নতুন নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পিজিএসএ বা ইরানের পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল, ট্রানজিট ব্যবস্থাপনা এবং নৌ-নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম তদারকি করে। সম্প্রতি সংস্থাটি ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা ও শর্তাবলী জারি করেছে।

আরবিএস
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সামরিক ও নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে 'জানফাদা' নামের এক বিশাল গণ-মোবিলাইজেশন কর্মসূচি জোরদার করেছে ইরান সরকার।...
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার বিরুদ্ধে চলমান ৪০ দিনের যুদ্ধে ব্যবহৃত ইরানি সামরিক সামগ্রীর মধ্যে একটি বিশেষ ড্রোন পশ্চিমা আকাশ প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সামরিক ও নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে 'জানফাদা' নামের এক বিশাল গণ-মোবিলাইজেশন কর্মসূচি জোরদার করেছে ইরান সরকার।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর