আগের সরকারের গাফিলতির কারণেই হামের প্রাদুর্ভাব: ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:৫৮ পিএম

২০২৪-২৫ সালে আগের সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। 

রোববার (২১ জুন) সচিবালয়ে পুরাতন ১ নং ভবনের সভাকক্ষে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, হাম মোকাবেলায় বর্তমান সরকারের সাফল্য আছে। ৫ এপ্রিল হামের টিকার জরুরি ক্যাম্পেইন শুরু হওয়ার পর এক মাসের মধ্যেই ৫ বছর পর্যন্ত প্রায় সব শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, সারাদেশে প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য কাজ চলছে। আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে। প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা ও জেলা পর্যায়েও পর্যাপ্ত মিডওয়াইফ থাকবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যেন প্রসূতির সেবা নিশ্চিত করা যায় সেটা সরকারের লক্ষ্য। 

এছাড়া বেসরকারি হাসপাতালেও নরমাল ডেলিভারির জন্য নির্দিষ্ট ইউনিট নিশ্চিত করা হবে বলে জানান তিনি। 

আরবিএস
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় কেন অনুসন্ধান কমিটি গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ...
আসন্ন কুরবানি ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শিশুদের হামের টিকা সময়মতো কেন দেওয়া হয়নি, তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই তদন্তে কারও গাফিলতি বা দায় পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে...
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর