দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

ফ্যাসিবাদের বিচার বাংলাদেশেই হবে এবং গোপনে নয়, আদালতেই ন্যায়বিচার হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সংগত হবে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে বহুল সংখ্যক রাজনৈতিক সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল। চব্বিশের জুলাইয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ শহীদের রক্ত এবং ৩০ হাজার তরুণের পঙ্গুত্ব বরণ করেন। তাদের এই ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

বৈশ্বিক সংকট ও সরকারের অর্থনৈতিক পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট থাকা সত্ত্বেও সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সামাজিক সুরক্ষা জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন মো. আসাদুজ্জআমান। তিনি জানান, এ বছরের মধ্যে মোট ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিগত সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক পরিবেশ ও প্রশাসনিক সংস্কৃতি দূর করে দেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেনসহ স্থানীয় প্রশাসন ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

 

আরবিএস
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দেশের প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং বাজারে সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি হুঁশিয়ারি...
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো....
দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাধারণ এক মঙ্গলবার সকালে ড্রেন পরিস্কার করতে গিয়ে এমন এক অবিশ্বাস্য চমক এনে দেবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ১৮ বছর বয়সী তরুণ কোবে! বেলজিয়ামের ব্রাসেলস থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর