নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ শত শত

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন। পাশাপাশি উদ্ধারকাজে থাকা সেনা ও পুলিশ সদস্যদেরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। তবে দুর্গম এলাকায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভোতে কোশী নদীতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ার পর ভয়াবহ বন্যা দেখা দেয়। প্রবল স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, সড়ক, সেতু, সরকারি স্থাপনা ও জলবিদ্যুৎ প্রকল্প। বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

নেপালের পররাষ্ট্রসচিব শিষির খানাল জানিয়েছেন, সীমান্ত এলাকায় একটি ভূমিকম্পের পর তুষারধসের সৃষ্টি হয়। পরে ওই ধসের কারণে চীনের তিব্বত অঞ্চলে কয়েকটি হিমবাহ হ্রদ ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকেই নেমে আসা পানির প্রবল স্রোত ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

বন্যার তীব্রতায় নেপালের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বহু সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ও সরকারি কার্যালয়ও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটক ও ভ্রমণকারীদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। 

বিদেশিদের মধ্যে ১৩৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যারা তিব্বতের পবিত্র কৈলাশ পর্বতে তীর্থযাত্রায় যাওয়ার পথে ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নেপাল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা হেলিকপ্টারসহ বিভিন্ন মাধ্যমে উদ্ধার অভিযান চালাচ্ছেন। চীনের তিব্বত অংশেও উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে।

এদিকে, আকস্মিক এই দুর্যোগের পর নদীর তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে নেপাল সরকার।

আরবিএস
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর