সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সন্দেহভাজন এই ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হতে পারে বলে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকার মেগা প্রকল্পের কারণে সৃষ্ট যানজট নিরসনসংক্রান্ত একটি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যাচাই-বাছাই ও যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার ঠিক পরপরই একটি মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্টের গেটের সামনে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছিল বলে জানা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে সাতজন ‘আওয়ামী ফ্যাসিস্টের’ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে একটি ক্ষিপ্ত প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক গুলশানে মিছিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো ধরনের বিচ্ছিন্ন মিছিল বা অপতৎপরতা রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরবিএস
আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘পতিত আওয়ামী শক্তির পলাতক দল দেশের লুকায়িত দলকে বিপদের মুখে ফেলছে।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ফলে মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। তবে প্রতিযোগিতায় বড় অর্জন নিয়ে দেশে ফিরছেন এই বাংলাদেশি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে একান্ত ব্যক্তিগত অনুভূতি ও গোপন কথা ভাগ করে নেওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা সামনে এনেছে জনপ্রিয় স্টার্টআপ ক্যারেক্টার.এআই (Character.AI)। দেউলিয়া...
কর আদায় বাড়াতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসার খরচ কমাতে রিয়েল টাইম বাজারভিত্তিক লেনদেনে গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণ ও...
দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর