টিভিতে খেলা না দেখে আইরিশদের অভিনব প্রতিবাদ!

আয়ারল্যান্ড-ইসরাইল ম্যাচ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

ইসরাইলের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ফুটবল নয়, নৈতিকতার অগ্নিপরীক্ষায় বিশ্বজয়ী প্রতিবাদ গড়ে তুলেছে পুরো আয়ারল্যান্ড! রবিবার উয়েফা নেশন্স লিগে আয়ারল্যান্ড বনাম ইসরাইলের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে যখন পুরো ফুটবল দুনিয়ার নজর থাকার কথা, ঠিক তখনই ডাবলিনের ঐতিহাসিক এলাকা থেকে শুরু করে পুরো আয়ারল্যান্ড জুড়ে শত শত পাব ও রেস্তোরাঁয় টিভি স্ক্রিনগুলো পুরোপুরি বন্ধ রাখা হয়।

ফুটবল ম্যাচ প্রদর্শনের পরিবর্তে ইসরাইলের এই বর্বর গণহত্যার প্রতিবাদে ম্যাচ বয়কটের ডাক দিয়ে আইরিশ জনগণ সোজা জানিয়ে দিয়েছে, রক্তের ওপর কোনো ফুটবল ম্যাচ হতে পারে না!


ডাবলিনের বিখ্যাত 'পিডার ব্রাউনস' পাবের মালিক আইডান ব্রাউন জানান, ইসরাইলের সঙ্গে ম্যাচ না খেলার জোরালো প্রতিবাদের অংশ হিসেবেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আয়ারল্যান্ড ও দেশের বাইরের প্রায় ১৪০টিরও বেশি পাব ও বার একজোট হয়ে ম্যাচ সম্প্রচার বয়কট করেছে।

দেশটির একটি জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ ফুটবলপ্রেমী ও ৬৩ শতাংশ পেশাদার ফুটবলার ইসরাইলের বিরুদ্ধে মাঠে নামার ঘোর বিরোধী ছিলেন। ২০০২ সালে রয় কিনের ঐতিহাসিক সাইপান নাটকের পর আইরিশ ফুটবলে এটিই সবচেয়ে বড় এবং উত্তপ্ত গণআন্দোলন হিসেবে দেখা দিয়েছে। 'স্টপ দ্য গেম' ক্যাম্পেইনের নেতারা স্পষ্ট ভাষায় বলেছেন, প্রতীকী প্রতিবাদের দিন শেষ, এখন সরাসরি বয়কটের সময়!

তবে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন সম্ভাব্য পয়েন্ট কর্তন ও জরিমানার ভয়ে ম্যাচ খেলার পক্ষে অবস্থান নিলেও, জাতীয় দলের ভেতরে তৈরি হয় অভাবনীয় এক নাটকীয়তা। ম্যাচ বয়কটের দাবিতে দলের ভেতরেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে ৮ জন খেলোয়াড় ইসরায়েলের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানান।


আর সব বাধা ও দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আয়ারল্যান্ডের তারকা গোলরক্ষক গ্যাভিন বাজুনু একা দাঁড়িয়ে ইসরাইলের বিপক্ষে মাঠে নামতে সাফ মানা করে দেন!

২৫ জন সতীর্থের চাপ উপেক্ষা করে বাজুনুর এই বীরত্বপূর্ণ ও অভাবনীয় সাহসকে আয়ারল্যান্ডের মানুষ এক ঐতিহাসিক প্রতিবাদ হিসেবে অবিহিত করছেন এবং আইরিশ জনগণের হৃদয়ে বাজুনু এখন এক অন্যরকম ট্র্যাজিক হিরো ও নৈতিক বিপ্লবের প্রতীক হয়ে উঠেছেন!

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আয়ারল্যান্ড ও ইসরাইল। তবে মাঠের ফুটবলের চেয়ে এই ম্যাচকে ঘিরে বর্তমানে আয়ারল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে উত্তেজনার পারদ চড়ছে, তা ফুটবল...
ইসরাইলের বিরুদ্ধে উয়েফা নেশন্স লিগের ম্যাচ বয়কট করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে আয়ারল্যান্ডের ফুটবল অঙ্গন। আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবলারদের পাশাপাশি দেশটির প্রখ্যাত তারকারাও এই প্রচারণায় শামিল...
নিরাপত্তাজনিত কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং কৃতি শিক্ষার্থীদের মূল্যায়নে বারডেম জেনারেল হাসপাতালে ‌‘ডা. মোহাম্মদ...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিমান পরিবহন কেন্দ্র বা এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে জাতীয় বিমান বহর আরও বড়ো করার পরিকল্পনা করছে সরকার। সেই লক্ষ্য থেকে চাহিদামতো বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর