ইসরাইলের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাকে উত্তাল আয়ারল্যান্ড

আপডেট : ০৭ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

ইসরাইলের বিরুদ্ধে উয়েফা নেশন্স লিগের ম্যাচ বয়কট করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে আয়ারল্যান্ডের ফুটবল অঙ্গন। আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবলারদের পাশাপাশি দেশটির প্রখ্যাত তারকারাও এই প্রচারণায় শামিল হয়েছেন। গাজায় চলমান পরিস্থিতি এবং ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি দলগুলোর খেলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি খোলা চিঠি দেয়া হয়েছে।

আয়ারল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত প্রচার গোষ্ঠী ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছে। ‘স্টপ দ্য গেম’ শীর্ষক এই চিঠিতে ইসরাইলের বিরুদ্ধে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

চিঠিতে দাবি করা হয়েছে, ফিলিস্তিনের অধিকৃত জমিতে ফুটবল খেলার অনুমতি দিয়ে ইসরাইল উয়েফা ও ফিফার বিধিমালা লঙ্ঘন করছে। প্রচারকারীদের দাবি, গত বছর এফএআই’র ৯৩ শতাংশ সদস্যই ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল থেকে স্থগিত করার পক্ষে ভোট দেয়, যা কর্তৃপক্ষের সম্মান করা উচিত।

এই প্রচারণায় সংহতি প্রকাশ করেছেন লিগ অব আয়ারল্যান্ডের খেলোয়াড়রা, সাবেক কোচ ব্রায়ান কের এবং দু’বার বছরের সেরা নারী ফুটবলারের খেতাব জেতা লুইস কুইন। এ ছাড়াও অস্কার মনোনীত অভিনেতা স্টিফেন রিয়া, রক ব্যান্ড ফন্টেইন্স ডিসি এবং জনপ্রিয় সংগীতশিল্পী ক্রিস্টি মুর এই চিঠিতে সই করেছেন।

শ্যামরক রোভার্সের অধিনায়ক রবার্তো লোপেস এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের মানবিক বিপর্যয়কে আমরা উপেক্ষা করতে পারি না; যে কোনো ক্রীড়া বিবেচনার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি।

তারকাদের এই চাপের মুখেও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন যে, ম্যাচ দুটি নির্ধারিত সূচি অনুযায়ী হওয়া উচিত। তাঁর মতে, রাজনীতি ও খেলাধুলাকে আলাদা রাখা চ্যালেঞ্জিং হলেও এটি জরুরি। অন্যদিকে, এফএআই’র প্রধান নির্বাহী ডেভিড কৌরেল সতর্ক করে বলেছেন, ম্যাচ বয়কট করলে আইরিশ ফুটবলের দীর্ঘমেয়াদী স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে বড় কোনো টুর্নামেন্ট থেকে আয়ারল্যান্ড অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকি থাকে।

আইরিশ ফুটবল সমর্থকদের একটি জনমত জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ উত্তরদাতা ইসরাইলের বিরুদ্ধে এই ম্যাচ আয়োজনের বিপক্ষে। সূচি অনুযায়ী, আগামী ৪ অক্টোবর ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ইসরাইলকে আতিথ্য দেয়ার কথা রয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর ইসরাইলের ‘হোম’ ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, সত্তরের দশকে এশীয় ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বাদ পড়ার পর আশির দশক থেকে ইসরাইল উয়েফার অন্তর্ভুক্ত হয়ে খেলছে। বর্তমানে আয়ারল্যান্ডের এই বয়কট আন্দোলন বিশ্ব ফুটবলে নতুন কোনো নজির তৈরি করে কি না, সেদিকেই তাকিয়ে আছে কূটনৈতিক ও ক্রীড়া মহল।

তথ্যসূত্র: আল জাজিরা

আরবিএস
উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আয়ারল্যান্ড ও ইসরাইল। তবে মাঠের ফুটবলের চেয়ে এই ম্যাচকে ঘিরে বর্তমানে আয়ারল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে উত্তেজনার পারদ চড়ছে, তা ফুটবল...
নিরাপত্তাজনিত কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর