দেশি চিনির দাম কেজিতে ১৪ টাকা বাড়লো

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১২:৩০ পিএম

দেশের চিনিকলে উৎপাদিত চিনির দাম কেজি প্রতি ১৪ টাকা বাড়ানো হয়েছে। বাজারে চিনি সংকটের মধ্যেই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কেজি দেশি চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯ করা হয়েছে।

করপোরেশনের উৎপাদিত প্রতি মেট্রিক টন চিনির দাম মিল পর্যায়ে আগে ছিল ৭৪ হাজার টাকা। দাম বাড়িয়ে এখন তা ৮৫ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ মিল পর্যায়ে প্রতি কেজি চিনির দাম পড়বে ৮৫ টাকা।

ডিলার পর্যায়ে প্রতি মেট্রিক টনের দাম ঠিক করা হয়েছে ৮৭ হাজার টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনি ডিলাররা কিনতে পারবেন ৮৭ টাকায়।

এ ছাড়া মিলগেইটে ১ কেজির চিনির প্যাকেটের দাম ৭৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০ টাকা। আর ওই প্যাকেট করপোরেট সুপারশপ বা চিনিশিল্প ভবনের বেইজমেন্ট থেকে কিনতে লাগবে ৯২ টাকা।

ডলারের দরের ঊর্ধ্বগতিতে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের দাবির মুখে গত ৬ অক্টোবর চিনির দর কেজিতে ৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। 

ঘোষণা অনুসারে খোলা চিনির বেড়ে দাঁড়ায় ৯০ টাকা কেজি, আর প্যাকেটজাত চিনি প্রতি কেজি হয় ৯৫ টাকা।


একাত্তর/এআর

চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারত থেকে অবৈধভাবে চিনি আসা। নিম্ন মানের ভারতীয় এই চিনি বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের মোড়কে। ফলে দেশীয় চিনির বিক্রি নেমে এসেছে দিনে ৬ হাজার থেকে এক হাজার টনে।
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনিযুক্ত কোমল পানীয়র উৎপাদন। সরকারি হিসাবে গেলো তিন অর্থবছরে তিন গুণেরও বেশি বেড়েছে এসব পানীয়র সরবরাহ। বছরে বিক্রির পরিমান অন্তত আট হাজার কোটি টাকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা...
চোরাই পথে দেশে আসা ভারতীয় চিনি ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চাইলো বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, চোরাই পথে আসা নিম্নমানের এই চিনি, বাজারে চাহিদার প্রায় ২৫ শতাংশই দখল করেছে। এতে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর