অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২৪, ১০:৫৬ পিএম

রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ (২৭) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ডগাই বাজারের পশ্চিম পাশে মাহবুব মিয়ার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

রুবেল নামে আরেক অটোচালক জানান, মাহবুবের গ্যারেজের রিকশা চালান তারা। সন্ধ্যায় কাজ শেষে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেন এরশাদ। অটোরিকশাটির ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলায় বাবার নাম ফকির মাহমুদ।

এরশাদের স্ত্রী হালিমা আক্তার জানান, তাদের বাড়ির শেরপুর সদর উপজেলায়। পরিবার নিয়ে ডগাইর মাজার রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন। ভাড়ায় অটোরিকশা চালান তিনি।

এআর
রাজধানীর পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু। শুক্রবার সন্ধ্যা থেকে রাতের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।
রাজধানীর ডেমরায় একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মেশিন অপারেটরের মৃত্যু হয়েছে।
রাজধানীতে প্রবল ঝড়, বৃষ্টি ও বাতাসে পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রাজধানীর রামপুরায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর