রাজধানীতে বৃষ্টি-বাতাস, বিদ্যুৎস্পৃষ্টে তিন মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২৪, ১১:১৬ এএম

রাজধানীতে প্রবল ঝড়, বৃষ্টি ও বাতাসে পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাতের বিভিন্ন সময়ে খিলগাঁও থানা ও যাত্রাবাড়ী এলাকায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মরিয়ম বেগম (৪৫), মো. রাকিব (২৫) ও লিজা আক্তার (১৫)।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, খিলগাঁও সিপাহিবাগ এলাকায় আইসক্রিম গলিতে বৃষ্টির পানি দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুঁটিতে লেগে অচেতন হয়ে পরেন মরিয়ম বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়ম বরগুনার বেতাগী উপজেলার মধু খাঁ এর মেয়ে। তিনি সিপাহিবাগ এলাকাতেই থাকতেন।

অপরদিকে লিজা আক্তার বৃষ্টির সময়ে বাসার পাশের টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত লিজা যাত্রাবাড়ী থানাধীন দরবার শরীফ এলাকায় ভাড়া থাকতেন। তিনি নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে।

এছাড়া খিলগাঁওয়ের তালতলায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে রেখে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয় রাকিবের। রাকিব ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তিনজনের মরদেহই মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

রোববার সন্ধ্যায় ১২০ কিলোমিটার বেগে সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। রিমালের তাণ্ডবে দুই নারীসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে।

ঝড়ের প্রভাবে প্রভাবে ঢাকাসহ সারাদেশে ভারী বৃষ্টি অব্যহত রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। উপকূলীয় এলাকা থেকে ধীরে ধীরে তা সিলেট হয়ে ভারতের আসামের দিকে চলে যাচ্ছে। 

আর এর প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়বিদরা।

একাত্তর/আরএ
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ০৯:৩৯
রাজধানীতে বৃষ্টি-বাতাস, বিদ্যুৎস্পৃষ্টে তিন মৃত্যু
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর