আহত পুলিশ কর্মকর্তার বর্ণনায় হোলি আর্টিজানের সেই ভয়াল রাত

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০১:৩২ পিএম

দেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলার ঘটনাটি ঘটে ২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে। বাংলাদেশের সবচেয়ে বড় ওই জঙ্গি হামলার দিন গুলশানে এডিসি হিসেবে কর্মরত ছিলেন মো. আব্দুল আহাদ। বর্তমানে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত।

হোলি আর্টিজান বেকারি দখল করে মুহুর্মুহু গুলি করে জঙ্গিরা। নিহত হন ২২ জন, যাদের ১৭ জনই বিদেশি নাগরিক। দুজন পুলিশ সদস্যও নিহত হয়েছিলেন।

সেদিনের সেই ভয়াল হামলার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান আব্দুল আহাদ। পুলিশের জনবল নিয়ে ঝাঁপিয়ে পড়েন জঙ্গি মোকাবিলায়। কিন্তু গুলিতে মারাত্মক জখম হন তিনি।

সেদিনের সেই ভয়াল রাতের ঘটনা একাত্তরের সাথে আলাপে বিস্তারিত তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন কীভাবে পুলিশের বলিষ্ঠ ভূমিকায় আজ নিয়ন্ত্রণে এসেছে জঙ্গিবাদ।

বিভীষিকাময় সেই রাতের তথ্য তুলে ধরে আব্দুল আহাদ বলেন, আমি সে সময় এডিসি গুলশান হিসেবে কর্মরত ছিলাম। হলি আর্টিজানে জঙ্গি হামলায় বীরের মতো সামনে থেকে লড়ে শাহাদত বরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩০ ব্যাচের মেধাবী শিক্ষার্থী বিসিএস ৩০ ব্যাচের পুলিশ ক্যাডারের রবিউল ইসলাম। বনানী থানার ওসি বনানী সালাউদ্দিনসহ আরও অনেক বিদেশী নাগরিক।

‘জঙ্গি হামলার খবর পেয়ে তৎকালীন ডিসি, গুলশান- মোস্তাক আহমেদ (বর্তমানে ডিআইজি) স্যারসহ কিছু অফিসার ও ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। হামলা প্রতিরোধে আমি গুরুতর আহত হই। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিদের প্রতিরোধ করতে গিয়ে গ্রেনেড হামলার শিকার হই। এখনও শরীরে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছি এবং দীর্ঘদিন দেশ বিদেশে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হয়েছি,’ বলেন ওই কর্মকর্তা।

হোলি আর্টিজান বেকারি। ফাইল ইমেজ

আহাদ বলেন, আজকের এই দিনে ২০১৬ সালের পহেলা জুলাই গুলশান হলি আর্টিজান বেকারিতে বর্বরোচিত জঙ্গি হামলায় নিহত শহিদ রবিউল, ওসি সালাউদ্দিনসহ সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বর্বরোচিত হামলা থেকে যারা বেঁচে গেছেন তাদের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে সফল, স্যালুট বাংলাদেশ পুলিশ।

গুলশান হামলার পর জঙ্গি দমন অভিযান ব্যাপক গতি পায়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বহু জঙ্গি গ্রেপ্তার হন।

হলি আর্টিজানের জঙ্গি হামলার আলোচিত মামলার রায় হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর আলোচিত এ মামলার রায় দেওয়া হয়। হামলায় জড়িত থাকার দায়ে আটজনকে মৃত্যুদণ্ড দেন আদালত। খালাস পান একজন।

এরপর গত বছরের অক্টোবরে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় নিম্ন আদালতে মৃত্যু দণ্ডপ্রাপ্ত সাত জঙ্গির সাজা পাল্টে আমৃত্যু কারাদণ্ড দেন হাই কোর্ট।

সাজা পাওয়া আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন।

আরএ/আরবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
রাজধানীর গুলশান-১ চত্বর এলাকায় বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে তা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার অভিযোগে সাইফুল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর ও ‘মব’ তৈরির চেষ্টা...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পেপার স্প্রে করার মামলায় সাবেক যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে...
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর