শনিবার দক্ষিণ সিটির সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:৫৬ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীসহ ঢাকা দক্ষিণের বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৫ মে) মূল ফটকের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে তারা শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন। মেয়র পদ শূন্য থাকায় নানা ভোগান্তির কথাও জানান তারা। এসময়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন বিক্ষোভকারীরা।

একইসাথে শনিবার সকাল ১০টা থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে হাজারও মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে এসে নগর ভবনের মূল ফটকে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীসহ ঢাকা দক্ষিণের বাসিন্দারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, মেয়র পদ শূন্য হওয়ায় স্বাভাবিক নাগরিক সেবা ও উন্নয়ন কর্মসূচি ব্যাহত হচ্ছে। 

আন্দোলনকারীরা বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপিল না করার পরেও শুধুমাত্র সরকারের অবহেলায় মেয়র পদে দায়িত্ব নিতে পারছে না বিএনপি নেতা ইশরাক।

অবস্থান কর্মসূচির কারণে সে সময় বন্ধ হয়ে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম।

একাত্তর/আরএ
‎একটি দল দেশকে সংকটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
টানা ৩৯ দিন নগর ভবন তালাবন্ধ রেখে আন্দোলন চলার পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও সচিবের দপ্তর ব্যতীত বাকি দপ্তর ও আঞ্চলিক অফিসগুলো সোমবার থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন...
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবনের সামনে মঙ্গলবারও (১৭ জুন) অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের একাংশ ও তার সমর্থকরা।
স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নিবেন না বলে জানান বিএনপি নেতা ইশরাক হোসেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর