ঢাকায় কাভার্ডভ্যানে ঢুকে চালককে কুপিয়ে ছিনতাই

আপডেট : ১৬ মে ২০২৫, ১১:২৬ এএম

ঢাকায় যানজটে আটকে পড়া একটি কাভার্ডভ্যানের ভেতরে ছয় থেকে সাত জন ছিনতাইকারী ঢুকে চালককে কুপিয়েছে। ভিকটিমের ভাষ্য, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর সঙ্গে থাকা ২৪ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত একটার দিকের রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে এই ঘটনা ঘটে। এসময় গাড়িটি যানজটে আটকা ছিল।

আহত কাভার্ডভ্যান চালকের নাম মো. মাহিন (৩৮)। লক্ষ্মীপুর সদর উপজেলার মো. নিজাম উদ্দিনের ছেলে মাহিন তেজগাঁওয়ের রিসান এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টের গাড়ি চালক।

মাহিন জানান, ছয় থেকে সাত জন ছিনতাইকারী গাড়িতে ঢুকে টাকা দাবি করে। দিতে রাজি না হলে ডান হাতে ছুরিকাঘাত করা হয়। পরে সঙ্গে থাকা ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।  

রিসান এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টের ম্যানেজার হৃদয় চন্দ্র দাস জানান, আহত অবস্থায়  তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

তিনি জানান, গাড়িটি চট্টগ্রাম থেকে মাল বোঝাই করে ঢাকা হয়ে গাজীপুরে যাচ্ছিলো। পথে কাজলা এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, মাহিন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

একাত্তর/এসি
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর