অবশেষে সেই কবিরাজকে আটক করেছে পুলিশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৬:১৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জে নবজাতক শিশুকে ভুল চিকিৎসা দেয়ার দায়ে ধীমান সরকার নামে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। 

এরই মধ্যে শিশুটির একটি পা অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয়েছে। তবে, শিশুটি সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। 

জন্মের পর নবজাতক অনিক বেশি কান্নার চিকিৎসা করতে থাকায় কবিরাজ ধীমানের বাসায় যান দক্ষিণ কেরানীগঞ্জ মধ্যপাড়া এলাকার আবুল বাসার। 

বাসার জানান, ধীমান ঝাড়-ফুক করে সুবিধা না করতে পেরে শিশুটির পায়ে ট্রাইজন নামে একটি ইনজেকশন দেয়। এতে শিশুটির পা ফুলে যায়। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার তিন

অবস্থা খারাপ হলে শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। 

সেখানকার চিকিৎসক জানান, শিশু অনিকের ডান পায়ের হাড়ে পচন ধরেছে। এখন তার পা কাটা ছাড়া কোন উপায় নেই। অবশেষে গত ২৬ সেপ্টেম্বর শিশুটির পা কেটে ফেলা হয়।

অবস্থার অবনতি হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে  ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্যে নেওয়া হয়। 

এনিয়ে গ্রাম্য সালিশ বসে। শালিশে  শিশুটির বাবা-মাকে মাত্র এক লাখ টাকা দেয়ার আশ্বাস দেয়া হয়। কিন্তু ওই শালিস মানেনি শিশুটির অন্য স্বজনেরা। এলাকার লোকজনও কথিত কবিরাজ ধিমানকে আটকের দাবি তোলেন। 

এনিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শিশুটি অপচিকিৎসার শিকার। ওই হাতুড়ে চিকিৎসকের শাস্তি হওয়া উচিত। 

এলাকার লোকজনের দাবির মুখে গত ১০ অক্টোবর আটক হয় কবিরাজ ধিমান। অবশ্য এর আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন আগে থেকেই শিশুটির পায়ে ক্ষত ছিল। 

এনিয়ে ঢাকার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। পা কেটে ফেলার পার শিশুটি তাঁর বাড়িতে চিকিৎসকের তত্বাবধানে আছে। 


একাত্তর/এআর

একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
কুমিল্লায় মা-মেয়ের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত মূলহোতা কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর