মানসিক ভারসাম্যহীন ছেলের দা'য়ের আঘাতে বাবার মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২:৪৭ পিএম

আশুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের দা'য়ের আঘাতে ৭০ বছর বয়সী বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে আফাজ উদ্দিন নিখোঁজ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় হারুন গেটে এঘটনা ঘটে।

নিহত বাবার নাম নুর মোহাম্মদ। তিনি ওই এলাকার মৃত মোবারক আলী মন্ডলের ছেলে। নুর মোহাম্মদের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান আফাজ উদ্দিন (৪০)।

পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার এস আই কাউসার হামিদ জানান, ঘাতক আফাজ উদ্দিন মানসিকভাবে ভারসাম্যহীন। ২০০৬ সাল থেকে পরিবার তার চিকিৎসা করে যাচ্ছে বলে জানা গেছে।

আফাজ মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাবা নুর মোহাম্মদ নিয়মিত ছেলের পাশে থাকতেন। প্রতিদিনের মতো গতকাল নুর মোহাম্মদ বাড়ির দ্বিতীয় তলায় ছেলে আফাজের ঘরে ঘুমাতে যায়। ভোর রাতে আফাজ বটি দিয়ে বাবা নুর মোহাম্মদের গলার পেছনে আঘাত করে। 

আরও পড়ুন: আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ শুরু

এসময় গোঙ্গানির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা আফাজের ঘরে গেলে  নুর মোহাম্মদের রক্তাক্ত দেহ দেখতে পায়। তবে এর আগেই আফাজ ঘর থেকে বেরিয়ে যায়। পরে নুর মোহাম্মদকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আফাজ উদ্দিন মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবার মামলা করতে চাচ্ছে না। তবে উধ্বর্তন অফিসারের সাথে পরামর্শ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান আশুলিয়া থানার এস আই কাউসার হামিদ।


একাত্তর/টিএ

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন ছেলে ইয়াসীনের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি অভিভাবকহীন মানসিক ভারসাম্যহীন নারীকে ফেলে রাখা হয়েছে হাসপাতাল ভবনের বাইরে ড্রেনের পাশে। ওই নারী কথা বলতে পারেন না।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর