লিবিয়ার এক কারাগারে আটকে আছে ১২০ জন অভিবাসী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:২৪ পিএম

দালাল চক্রের ফাঁদে পড়ে লিবিয়ার এক কারাগারে আটকে আছে মাদারীপুরসহ আশপাশের প্রায় ১২০ জন অভিবাসী। এদের দেশে ফিরিয়ে আনার দাবীতে রবিবার সকাল ১১টার দিকে মানববন্ধন করেছে আটক হওয়া অভিবাসীদের স্বজনরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন।

মানববন্ধনে লিবিয়ায় বন্দিদের স্বজনরা বলেন, দালালদের অভিনব প্রতারণায় পড়ে গেলো এক বছর আগে লিবিয়ার মাধ্যমে ইতালি যাওয়ার পথে বাড়ী থেকে বের হয় প্রায় দুই শতাধিক অভিবাসী। লিবিয়ায় যাওয়ার পরে তিন মাস আগে নৌপথে ইতালিতে যাওয়ার পথে কোস্টগার্ডের কাছে ধরা পড়ে। সেখানে থেকে তাদের ‘আল-জাহারা খামছাখামছিল’ কারাগারে নেয়া হয়। 

সেখানে অমানবিক নির্যাতন করছে পুলিশ। তাদের ছাড়িয়ে আনার জন্যে স্থানীয় দালালদের বললেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে তাদের ফিরিয়ে আনার দাবীতে বন্দিদের স্বজনরা বিভিন্ন দপ্তরে ধর্ণা ধরছে। 

মানববন্ধনে অংশ নেয়া লিবিয়ার কারাগারে বন্দি বেলায়েত হোসেনের মা রিনা বেগম বলেন, ‘সদর উজেলার পেয়ারপুর গ্রামের সবুজ দালালের মাধ্যমে ১৪ লাখ টাকার মাধ্যমে এক বছর আগে লিবিয়ায় নেয়া হয়। সেখান থেকে তিন মাস আগে নৌপথে ইতালি নেয়ার পথে ছেলে বেলায়েত আটক হয়। তারপর থেকে আর কথা বলতে পারেনি। শুনছি, সেখানে কাউকে খাবার দেয়া হয় না। অনেক কষ্টে আছে আমার ছেলে। এখন দালালও আমাদের সাথে যোগাযোগ রাখে না। আমি আমার ছেলেকে ফেরত চাই।’ এমন একই কথা বলেন প্রায় বন্দিদের স্বজনরা।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘আমরা দালাল চক্রের ব্যাপারে কঠোর অবস্থানে আছি। লিবিয়ায় যারা বন্দি, তাদের অধিকাংশই অবৈধপথে বিদেশ গিয়েছে। তারপরেও তাদের ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা করবো। তাদের স্বজনরা লিখিত দিয়েছে, প্রশাসনের উর্ধ্বতন কর্তপক্ষেরে কাছে বিষয়টি জানানো হয়েছে। দেখা যাক, কি করা যায়।’

একাত্তর/ এনএ
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লিবিয়া প্রবাসী পাবনার মাসুদকে জিম্মি করে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছে। সুমন ও রবি নামের ওই দু’জনকে গ্রেপ্তার করেছে পাবনা গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রামের আনোয়ারা থেকে লিবিয়ায় যাওয়া তিন যুবককে আটকে রেখে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি সংঘবদ্ধ চক্র। তারা ভিডিও কলে তিন যুবককে নির্যাতন করার ছবি দেখাচ্ছে। আটক তিন যুবক...
ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার দারনা শহরে নিহত ছয় বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ি রাজবাড়ীতে। তারা হলেন- পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের দুলাল খা
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর