এক চোখের দৃষ্টি হারাতে বসেছেন তোতা মিয়া

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৮ পিএম

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবলীগ নেতা মোহাম্মদ তোতার একটি চোখ দৃষ্টিহীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পরিবার জানিয়েছে টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। এখন তারা প্রধানমন্ত্রীর কাছে উন্নত চিকিৎসা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সেদিন সার্কিট হাউসে কেন্দ্রীয় নেতাকর্মীদের অভ্যর্থনা জানাতে এসে সংঘর্ষে জড়ান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের অনুসারীরা।

এতে আহত হন দুই পক্ষের কমপক্ষে ১০ জন। তাদেরই একজন তিন নম্বর ওয়ার্ড যুবলীগ সদস্য মোহাম্মদ তোতা। পাথরের আঘাতে গুরুতর জখম চোখ নিয়ে তিনি এখন রাজশাহী মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন।

পরিবারে আয় করার একমাত্র মানুষের এমন ক্ষতিতে দিশেহারা তোতার পুরো পরিবার। তোতার স্ত্রী বলেন, স্বজনদের থেকে ধার করা ৭০ হাজার টাকায়তাঁর চিকিৎসা করা হয়েছে।

এখন তাঁর অবস্থার আরও অবনতিহচ্ছে। এখন আর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। যে দলের জন্য তিনি দৃষ্টিশক্তিহারাতে বসেছেন তারা এগিয়ে না এলে চিকিৎসা বন্ধ করে দিতে।

জখম ডান চোখে তোতা আর কখনও দেখতে পাবেন কিনা তা নিয়ে শঙ্কা করছেন চিকিৎসকরা। তারা বলছেন তার আরো উন্নত চিকিৎসা দরকার।

আর তোতা জানান, তিনি নিজের জীবন থেকে শিক্ষা নিয়েছেন। সেদিনের পর তিনি মনে করেন,প্রত্যেক রাজনৈতিক কর্মীর উচিত সহিংসতা এড়িয়ে চলা।

গেলো ২০শে ফেব্রুয়ারি নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় নেতারা ১৯ ফেব্রুয়ারি নাটোর যান। এই সংঘর্ষ বাধে তাদের সামনেই।


পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন নতুন রোগী।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর