ঋণের বোঝা বইতে না পেরে স্ত্রীর সামনে যুবকের আত্মহত্যা

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৯:১৪ পিএম

ঋণের বোঝা বইতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের আব্দুল্লাহ (৩৩) নামের এক যুবক। রোববার (১৩ মার্চ) দিবাগত রাত দুইটার দিক নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বিষপানের আগে একটি চিরকুট লিখে যান আবদুল্লাহ।

পেশায় নলবুনিয়া বাজারের ফাস্টফুড ব্যবসায়ী আব্দুল্লাহ ওই গ্রামের মৃত আব্দুল হাসেম পেয়াদার ছেলে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাঃ আলমগীর হােসেন তালুকদার জানান, আব্দুল্লাহ ঋণগ্রস্থ হয়ে হতাশায় ভুগছিল। 

রোববার রাত ১টার দিকে আব্দুল্লাহ দোকান বন্ধ করে বাড়ি গিয়ে একটি চিরকুট লেখেন। 

চিরকুটে সে জানায়, 'আমি মোঃ আব্দুল্লাহ। আমি মারা গেলে আপনাদের কাছে আমার আবেদন। আমার জমি-জমা বিক্রী করে সবার দেনা শোধ করে করে দিবেন। আমার সম্পত্তি আমার ভাই-বোনকে দিবেন না। এরপর যে জমি থাকবে তা আমার স্ত্রী ও মেয়ের থাকবে। তাদের কোথাও তাড়াবে না। এটা আমার দাবী। সবাই স্বার্থপর শুধু আমি নয়। ইতি মোঃ আব্দুল্লাহ।'

এরপর স্ত্রীকে 'আমি চল যাছি মেয়েকে দেখে রাখিস' বলে চালে দেয়া কিটনাশক ট্যাবলয়েট খায় আব্দুল্লাহ। এসময় স্ত্রীর চিৎকারে প্রতিবশীরা এস আব্দুল্লাহকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তার মত্যু হয়। শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অপমত্যু মামলা দায়ের করা হয়েছে।  লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গেপাঠানা হয়েছে। ##


একাত্তর/এসএ

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
কুমিল্লার হোমনা থানায় থানা হেফাজতে থাকা এক নারী আসামি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
রাজধানী ঢাকার একাধিক স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মিরপুর, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
স্বাধীন সংবাদমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান তিনটি বড় সংবাদ মাধ্যম-  সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর