নীলফামারীতে বৈদ্যুতিক তারের ফাঁদে চিতাবাঘের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০২:২৬ পিএম

নীলফামারী সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় বৈদ্যুতিক তারের ফাঁদে পড়ে বিদ্যুতায়িত হয়ে একটি চিতাবাঘ মারা গেছে। আরেকটি চিতাবাঘ লুকিয়ে আছে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, বন বিভাগ তাদেরকে মৃত বন্যপ্রাণীটি একটি চিতাবাঘ বলে নিশ্চিত করেছে। আরেকটি চিতাবাঘ যেহেতু স্থানীয়রা দেখেছেন সে কারণে রংপুর থেকে বন বিভাগের বিশেষজ্ঞরা এসে পরবর্তী পদক্ষেপ নিবেন।

স্থানীয় সাংবাদিক জাকির হোসেন ঘটনাস্থল থেকে জানান,নীলফামারীর নীলসাগর এলাকার কাছেই ভবানীগঞ্জ এলাকা যেখানে ভোরে  স্থানীয় আব্দুর রহিম আহত অবস্থায় বাঘটিকে দেখতে পায়।

জাকির হোসেন বলেন, সেখানে একটি মুরগীর খামার আছে এবং সেই খামারে শিয়াল ঢোকা ঠেকাতে চারপাশে তারের বেড়া দিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়েছিলো।

আব্দুর রহিম বলেন, ভোর চারটার দিকে শব্দ শুনে তিনি খামারের দিকে আসেন টর্চ হাতে এবং গোঙ্গানির শব্দ শুনতে পান। 

image


টর্চ মেরে তিনি দেখেন, একটি বাঘ ভুট্টা ক্ষেতের দিকে যাচ্ছে আবার বেড়ার দিকে আসছে। পরে যেখান থেকে শব্দ আসছিলো সেদিকে গিয়ে তাকিয়ে দেখি আরেকটি বাঘ বেড়ায় আটকে আছে। 

আব্দুর রহিম আরও বলেন, খামার থেকে আগে শিয়াল মুরগী নিয়ে গেছে কয়েকবার। সেটি ঠেকাতেই গুনা দিয়ে চারপাশে বেড়া দিয়েছেন তারা।

কিন্তু সেখানে বাঘ আটকে পড়বে সেটি তারা ধারণাই করতে পারেননি বলে জানান তিনি।

এদিকে ভোর নাগাদ এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বহু মানুষ ভিড় করে সেখানে। 

পরে সেটিকে রশি দিয়ে বেঁধে বাঁশের সাথে ঝুলিয়ে রাখে তারা।

পরে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে গেলে লোকজন মৃত বাঘটিকে তাদের কাছে হস্তান্তর করে।


একাত্তর/জো 

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর