চেয়ারম্যানকে লাঞ্ছিত করার মামলায় জামিন পেলেন প্যানেল মেয়র

আপডেট : ২৬ মে ২০২২, ১২:৫৩ পিএম

মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা সোয়া ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহম্মাদ আবদুন নূর তাকে জামিন দেন।

গতকাল বুধবার দুপুরে উপজেলা মাসিক সমন্বয় সভায় মানিকগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার মধ্যে পাল্টাপাল্টি চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল জলিল বাদি হয়ে গতকাল রাত ৮ টার দিকে মানিকগঞ্জ সদর থানায় রাতে মামলা করে। ওই মামলায় পুলিশ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

রাজাকে গ্রেপ্তারের পরপরই তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাতে শহরে বিক্ষোভ মিছিল করে নেতা-কর্মী ও স্থানীয় লোকজন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় ফাঁসির আসামি গ্রেপ্তার

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন।

এর আগে বুধবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রউফ সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে ঘটনাস্থল থেকে প্যানেল মেয়র আব্দুল রাজ্জাক রাজাকে থানার আনা হয়। ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদর থানায় মারধরের বিষয় উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন। 


একাত্তর/আরবিএস  

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী জামিন পেয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে...
গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান।
মাওলানা মুহিবুল্লাহ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি না দেওয়া এবং আটক রেখে জেলার ও জেল সুপার কর্তৃক আদালতের রায় অবমাননার প্রতিবাদে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে বিক্ষোভ ও...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর