যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা, স্বামী আটক

আপডেট : ০৪ জুন ২০২২, ০৬:০২ পিএম

নিখোঁজের তিন দিন পর মিলি আখতার (৩০) নামের এক গৃহবধূর  লাশ উদ্ধার করেছে পুলিশ। মিলির স্বামী মানিককে আটক করে জিজ্ঞাবাদ করে পুলিশ। 

মানিকের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে বাড়ির কাছে পুকুরের পাশে মাটি চাপা অবস্থায় মিলির লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, পীরগাছা উপজেলার সেচাকান্দি গ্রামের আসাদ আলীর মেয়ে মিলি আখতারের সাথে পাশ্ববর্তী কুঠিয়াল পাড়া গ্রামের নুরুল আমিনে ছেলে মানিকের সাথে ১০ বছর আগে বিয়ে হয়। 

বেশ কিছুদিন ধরে স্বামী মানিক ও তার বাড়ির লোকজন ৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিলো। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্য চলে আসছিলো। 

পুলিশ জানায়, মানিক তার স্ত্রীকে যৌতুকের জন্য প্রায়শই নির্যাতন করতো। বুধবার (১ জুন) রাতে স্ত্রীকে প্রচন্ড মারধর করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মিলি। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মানিক। এরপর রাতেই তাদের বাড়ির কাছে পুকুরের ধারে মাটি খুঁড়ে পুতে রাখে নিলিকে। 

এ ঘটনাকে ধামা চাপা দিতে মানিক তার শশুড় আজিজুল ইসলামকে তাদের বাড়িতে গিয়ে জানায় তার স্ত্রী রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। 

এরপর মিলি আখতারের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করে কোন সন্ধান না পেয়ে তিনদিন পর পীরগাছা থানায় একটি সাধারন ডায়রী করে। 

পুলিশ ডায়রী করার পর পরেই মানিকের বাড়িতে গিয়ে প্রথমে মানিককে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক স্বীকার করে তার স্ত্রী মিলি আখতারকে সে ও তার ভাই সহ স্বজনরা মিলে হত্যা করে লাশ বাড়ির কাছে পুকুরের ধারে পুতে রেখেছে।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানান, মানিকের জবানবন্দির উপর ভিত্তি করে বিকেল সাড়ে ৪ টার দিকে মানিকের বাড়ির পুকুরের ধারে পুতে রাখা অবস্থায় নিহত মিলি আখতারের লাশ উদ্ধার করা হয়। লাশ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এঘটনায় এখনও মামলা দায়ের না হলেও মামলার প্রস্তুতি চলছে।

 

একাত্তর/এসএ

‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে...
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর