একসঙ্গে তিন শিশুর জন্ম, নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

আপডেট : ১৯ জুন ২০২২, ১১:৩৭ পিএম

নারায়ণগঞ্জে এক দম্পতির একসঙ্গে তিন সন্তানের জন্মের পর তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

হাসপাতালের চিকিৎসক বেনজির হক জানান, পদ্মা সেতুর উদ্বোধনী মাসে তাদের জন্ম হওয়ায় শখ করে ‘স্বপ্নের পদ্মা সেতু’ এই বাক্যের সঙ্গে মিল রেখে ছেলের নাম স্বপ্ন আর মেয়েদের নাম যথাক্রমে পদ্মা ও সেতু রাখা হয়েছে।

তিন সন্তানের জন্ম দেয়া প্রসূতি মা এনি বেগম বন্দর এলাকার স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গেল নির্বাচনে ২৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছিলেন অপু। প্রসূতি থাকা অবস্থায় এনি বেগম গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ব্যানজির হকের কাছে নিয়মিত চিকিৎসা করান।

শুক্রবার (১৭ জুন) সকালে শহরের বালুর মাঠ এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

তিন নবজাতকের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। শিশুরা বর্তমানে সুস্থ রয়েছে।

নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম জানান, আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এতে আমি অত্যন্ত খুশি হয়েছি।

চিকিৎসক শখ করে পদ্মা সেতুর নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম স্বপ্ন আর মেয়েদের নাম যথাক্রমে পদ্মা ও সেতু রেখেছেন।

তিনি তার তিন সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, তাদের যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সে দোয়াই চাই।

আরও পড়ুন: খেলছিলো শিশু রবিউল, পাহাড় ধসে মৃত্যু

হাসপাতালের চিকিৎসক বেনজির হক পান্না জানান, শুক্রবার সিজারে এই তিন সন্তানের জন্ম হয়। মা ও নবজাতকরা সকলেই সুস্থ আছেন।

তিনি বলেন, এই মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, এ মাসেই আমার হাতে সফল অস্ত্রোপচারে একসঙ্গে তিনটি সুস্থ সন্তানের জন্ম হয়েছে। বিষয়টিকে স্মরণীয় করে রাখতে তিন সন্তানের বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের আপত্তি না থাকায় আমি তাদের তিন ভাই বোনের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে স্বপ্ন, পদ্মা ও সেতু রেখেছি।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আলাদা দুটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর সম্প্রতি দলে ফিরেই আবারও বেপরোয়া হয়ে উঠেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক বিএনপি নেতা। চাঁদাবাজির মামলা তুলে নিতে চাপ সৃষ্টি এবং নিয়মিত চাঁদা দাবির...
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় লাগা আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ ও সরাসরি আগুনে পোড়া না গেলেও ঘন...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত টেকসই পর্যটন বিকাশে নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেছেন, সরকার সবার জন্য নির্মল বায়ু ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চায়।
নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) হিসাব পেশাজীবীদের অযাচিত চাপের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা...
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাট হাতে নতুন রেকর্ড গড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। বেন স্টোকসকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর