ধূমপান করায় ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৯:০১ পিএম

স্কুল ক্যাম্পাসে ধূমপানের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল মালেক স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা দুইজন ৬ষ্ঠ শ্রেণির ক শাখার ছাত্র অপরজন খ শাখার।

প্রধান শিক্ষক স্বাক্ষরিত নোটিশে জানানো হয় অনুচ্ছেদ -৩ এর সিদ্ধান্ত মোতাবেক ওই তিন শিক্ষার্থীর ধূমপানের বিষয়টি প্রমাণিত হওয়ায় শ্রেণি কার্যক্রম হতে বহিষ্কার করা হলো। তবে শিশু হওয়ায় তাদের ভবিষ্যতের কথা ভেবে বার্ষিক পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া ভবিষ্যতে সংশোধন হলে অভিভাবকের স্বীকারোক্তি সাপেক্ষে এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট সত্যি বলে প্রতীয়মান হলে শ্রেণিতে পাঠদানের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেক।

আরও পড়ুন: ছিনতাইয়ের আসামিকে মাদক মামলায় জড়িয়ে তিন এসআই বিপাকে

তিনি জানান, ধূমপান করার অভিযোগে ৬ষ্ঠ শ্রেণির ৩ শিক্ষার্থীকে শ্রেণির পাঠদান থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর