রাজবাড়ীতে শিশুসহ দুইজনের অপমৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৮:৩৩ পিএম

রাজবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে এক যুবক ও পানি ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৯ অক্টোবর) দুপুরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আলাদা এ দুর্ঘটনাগুলো ঘটে।

বিদ্যুতস্পৃষ্টে নিহত যুবকের নাম আকিব হোসেন (২০)। তিনি দৌলতদিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সোরাপ মণ্ডলের পাড়া গ্রামের চান্দু ফকিরের ছেলে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম মেঘলা আক্তার। তার বয়স আড়াই বছর। মেঘলা একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সিরাজ খা’র পাড়া গ্রামের হাবিবর শেখের মেয়ে। 

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, দুপুর দুইটার দিকে আকিব কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক স্প্রে করা মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন: সচল হলো অচল ডেমু, যাত্রী নিয়ে ছেড়ে গেলো পার্বতীপুর

অন্যদিকে স্থানীয় বাসিন্দা তোফা শেখ জানান, শিশু মেঘলার মা বাড়িতে কাঁথা সেলাইয়ের কাজ করছিলেন। এ ফাঁকে শিশুটি বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পড়ে অনেক খোঁজ করে না পেয়ে এক পর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, দুটি আলাদা মৃত্যুর খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরবিএস

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
খুলনাতে মহানবী (সাঃ) কে নিয়ে 'কটূক্তি' করার অভিযোগ এনে এক যুবককে পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ লোকজন। পরে তাকে উদ্ধার করে সেনা হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর