কালিহাতীতে বিএনপির সম্মেলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১১:০১ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং একই সাথে ভাঙচুর করা হয়েছে ১০-১২টি মোটরসাইকেল। 

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সল্লা প্রামাণিক মার্কেট প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরু জানান, উপজেলার সিনিয়র নেতাকর্মীসহ বিএনপির বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে আগামীকাল সল্লাতে উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। এর প্রতিবাদে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে সল্লা এলাকাতে শোডাউন দেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় তারা প্রামাণিক মার্কেটের কাছে আসলে ঢাকা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফারুক হোসেন বাবু, জহিরুল, শহীদ, তপু, রঞ্জু মোল্লা, আমির হোসেন, বকুল মিয়া, জনি রহমানসহ দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন। 

আরও পড়ুন: কার্নিশে মিললো কম্বল মোড়ানো নিখোঁজ শিশু ছাত্রীর মরদেহ

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে  দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়‌। ঘটনাস্থলে পুলিশ ছয়টি মোটরসাইকেল ভাঙ্গা দেখতে পায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 


একাত্তর/জো

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন নতুন রোগী।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর