৯৯৯ এ ফোন করে মিথ্যা তথ্য, যুবক গ্রেপ্তার

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে মিথ্যা তথ্য দেওয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি এর আগেও ৯৯৯ এ ফোন করে পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছিলেন।  

আটক ব্যক্তির নাম মো.আনোয়ার হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের বাসিন্দা।  

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। একপর্যায়ে তিনি জানান, তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। পরে তাকে আটক করা হয়। এসময় বলেন, মজা করার জন্য এ কল করেছিলেন  

তিনি এর আগেও ৯৯৯ এ ফোন করে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করে আসছিলেন বলেও জানায় পুলিশ। 

আরও পড়ুন: ১০ ডিসেম্বর যে ভাষায় কথা, সেই ভাষায় উত্তর: নোমান

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, মিথ্যা তথ্য পুলিশকে সরবরাহ করা ও ধর্তব্য অপরাধে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি বিষয়টি প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসি

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর