দেশে ১৮৬ মিনি স্টেডিয়ামের উদ্যোগ নেয়া হয়েছে: প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ মে ২০২৩, ০৮:৪৩ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, সারাদেশে ১৮৬ টি মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নেয়া হয়েছে। ফুটবলের উন্নয়নে ইন্টার স্কুল ফুটবল চালু না থাকলেও অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে হাই স্কুল পর্যায়ে খেলা চালু আছে। 

শনিবার নারায়ণগঞ্জের দেওভোগ শেখ রাসেল পার্ক মিনি স্টেডিয়ামে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন। 

এসময় ফতুল্লা স্টেডিয়ামের জলাবদ্ধতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রিপোর্ট পেতেই আমাদের পাঁচ বছর সময় লেগেছে। এখন আমরা কাজ শুরু করবো।

মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া সোনালী অতীত ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে সোনালী সকাল ক্লাব বিজয়ী হয়। পরে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব ১৬ টুর্নামেন্টে মদনগঞ্জ ফুটবল একাডেমি ট্রাইবেকারে বঙ্গবীর সংসদকে পরাজিত করে।

খেলা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন: কুয়াকাটায় ভেসে যাওয়া দুই পর্যটককে জীবিত উদ্ধার

এসময় বঙ্গসাথী ক্লাবের সভাপতি আহমদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল কাদিরসহ আরও অনেক।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর