পদ্মায় নৌকা ডুবে কৃষক নিহত, নিখোঁজ তিন

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৭:৪৮ পিএম

পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত কৃষক এনামুল হক (৬০) আলাতুলি ইউনিয়নের ছয় রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে।

নিখোঁজরা হলেন- সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ছয় রশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭) একই এলাকার মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।

আলাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, এনামুল হকসহ আরও তিন থেকে চারজন আলাতুলি ইউনিয়নের মধ্যচর হতে চীনা ফসল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। ছয় রশিয়া আসার পথে রানীনগর টিকর পাড়ার বালুগ্রাম এলাকায় নৌকাটি হঠাৎ ঝড়ো হাওয়ার মুখে পড়ে ডুবে যায়।

স্থানীয়রা এসময় নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করলে বাকি তিনজনের খোঁজ মেলেনি।

আরও পড়ুন: রাণীনগরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নৌকা ডুবির ঘটনায় একজন মারা গেছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


একাত্তর/আরএ

কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর