কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ছয়

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০:৫৪ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১ টায় দিতে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়াহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গাইবান্ধার আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া পাওয়া গেছে। বাকিদের পরিচয় উদ্ধারে চেষ্টা চলছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের একজন যাত্রী ঘটনাস্থলেই ও হাসপাতালে নেয়ার পথে ট্রাকে থাকা দুইজন যাত্রীর মৃত্যু হয়। এসময় মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে।


একাত্তর/জো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর