মাদকের টাকার জন্য প্রকাশ্যে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৫:০৭ পিএম

কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড়ে মাদকের পাওনা টাকার জন্য প্রকাশ্যে হত্যার ঘটনায় দুই ঘাতকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মো. মহরম মিয়া, কুমিল্লা নগরীর বর্জ্যপুর এলাকার পারভেজ, বারোপাড়া এলাকার মো. ইয়াসিন ও মুরাদপুর এলাকার রুপা আক্তার।

এর আগে, এ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই আসামি দুলাল ও হোসেন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রকাশ্যে হত্যার এ ঘটনায় নিহত ইজাজুলের বাবা সিরাজুল ইসলাম বাদি হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, ইজাজুল আসামি শারমিন ও রুবেলের কাছে মাদক বিক্রির টাকা পাওনা ছিল বলে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে। এই টাকা লেনদেন সংক্রান্ত কথাবার্তা বলতেই ২৫ জুন সন্ধ্যায় কান্দিরপাড় ডাকা হয় ইজাজুলকে। এসময় মহরম ও পারভেজসহ অন্যান্যরা ইজাজুলকে ঘিরে ধরে ফুটপাতে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করে।

আসামি মহরমের বিরুদ্ধে চুরি ডাকাতি মাদকসহ মোট ১৪ টি মামলা, পারভেজের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ পাঁচটি মামলা এবং ইয়াসিনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন: বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত, ১০ যাত্রী আহত

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের পর তারা কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকায় পালিয়ে ছিলেন। পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/জো

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর