পটুয়াখালীর গলাচিপায় ১৪৪ ধারা জারি

আপডেট : ১৩ জুন ২০২৫, ০১:৫৬ পিএম

পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পাতাবুনিয়া বাজারে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 

এ ঘটনার পর বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাত ৩টার দিকে যৌথবাহিনী নুরকে উদ্ধার করে গলাচিপা নিয়ে আসে। 

এদিকে বিএনপি ও গণঅধিকার পরিষদ গলাচিপা পৌর এলাকায় প্রায় একই সময় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে ১৪৪ ধারা জারি করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মাহামুদুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের যুগপৎ কর্মসূচির ঘোষণার প্রেক্ষিতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে।

আরও বলা হয়, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় ১৩ জুন সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারি করা হলো।

এ সময়ে উল্লিখিত এলাকায় সব সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজামায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

আরবিএস
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর