রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:৩৬ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি নতুন বসানো গভীর নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। নির্গত সেই গ্যাসে আগুন জ্বলছে এবং সেই আগুনে স্থানীয়রা চা বানিয়ে খেয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (৯ মে) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দক্ষিণ কাজির হাওলা গ্রামের হাওলাদার বাড়ির রিমান হাওলাদার, মিনহাজ হাওলাদার ও শাকিল হাওলাদার যৌথভাবে বাড়ির আঙিনায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। প্রায় ৯৬০ ফুট গভীর পর্যন্ত বোরিং করে পাইপ স্থাপনের কাজ শুক্রবার শেষ হয়।

শনিবার দুপুরে পাইপের ভেতর থেকে হঠাৎ বুদবুদ শব্দ শুনতে পান বাড়ির লোকজন। কৌতূহলবশত পাইপের পাশে পেঁপে গাছের নাল পুঁতে আগুন ধরালে সেখানে আগুনের শিখা জ্বলে ওঠে। সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাইপ দিয়ে গ্যাস নির্গত হওয়া ও আগুন জ্বলা অব্যাহত ছিলো।

নলকূপ দিয়ে গ্যাস ওঠার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শী ইভান হাওলাদার ও তুর্না খাদিজা জানান, মূল পাইপের মুখ বর্তমানে বন্ধ থাকলেও ভেতরে অনবরত বুদবুদ শব্দ হচ্ছে।

ঘটনা দেখতে আসা জয়নাল চৌকিদার বলেন, এই বয়সে এমন অদ্ভুত ঘটনা দেখিনি। টিউবওয়েল বসানোর পর গ্যাস উঠছে দেখে বিস্ময় লাগছে। সেই আগুনে আমরা চা বানিয়েও খেয়েছি।

ধারণা করা হচ্ছে, ৯০০ থেকে ১০০০ ফুট গভীরে বোরিং করার সময় ভূগর্ভের জৈব পদার্থ পচে তৈরি হওয়া মিথেন গ্যাস অনেক সময় ওপরে উঠে আসে। এটি স্থায়ী গ্যাসক্ষেত্র কি না, তা নিশ্চিত করতে ভূ-তাত্ত্বিক পরীক্ষা প্রয়োজন। অনেক সময় ছোট ছোট গ্যাসের 'পকেট' থেকেও এমন নির্গমন হতে পারে।

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। নলকূপ থেকে কেন গ্যাস নির্গত হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর