হরমুজে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন করে চলাচলের সময় নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এর মধ্যে একটি সুপারট্যাংকারে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ভোরে খাসাব বন্দরের উত্তরে দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।

আইআরজিসির নৌবাহিনীর হরমুজ প্রণালী নৌ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, ট্যাংকার দুটির উৎস শনাক্ত করা যায়নি। জাহাজ দুটির নৌ চলাচল শনাক্তকরণ ব্যবস্থাও বন্ধ ছিল। আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানের সুরক্ষায় সেগুলো গোপনে প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল।

তবে অনুমোদনহীন পথে চলাচলের সময় নৌমাইনের আঘাতে ট্যাংকার দুটি থেমে যায়। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় আইআরজিসি নৌবাহিনী।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

একাত্তর/কেআই
মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান। 
হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রণালীটি অতিক্রমকারী সব নৌযানকে ইরানের সশস্ত্র...
যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ মোকাবিলায় ইরান তার হাতে থাকা সম্ভাব্য সব উপায় ও কৌশল ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
লা বম্বোনেরায় কার্লোস তেভেজের বিদায়ী প্রীতি ম্যাচ ‘দ্য লাস্ট ড্যান্স’-এ খেলতে সম্মতি দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের অংশগ্রহণ চূড়ান্ত হওয়ার পর এখন ফুটবলবিশ্বের নজর...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১৯।
বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা, চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে...
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১০ লাখ শিশুকে মিডডে মিলের আওতায় আনবে সরকার বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর