চট্টগ্রামে দুই জঙ্গি গ্রেপ্তার

আপডেট : ১৪ জুন ২০২৪, ১১:২০ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার দুপুরে থানার শিকলবাহা ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘর থেকে গোপন মিটিংয়ের সময় তাদের আটক করা হয়।

আটক হওয়া অভিযুক্তরা হলেন, পঞ্চগড় জেলার মো. আসাদুজ্জামান আসিফ (২২) ও পাবনা জেলার মোহাম্মদ আহাদ (২১)।

এসময় তাদের কাছ থেকে একাধিক জিহাদি বই এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

বিদেশে অবস্থানরত সালাউদ্দিন নামের এক ব্যক্তি সংগঠনটি পরিচালনার দায়িত্বে আছেন বলে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা।

সংগঠনের শতাধিক সদস্য একটি মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে।

দেশে বড় ধরনের নাশকতা ও খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে সংগঠনটি সদস্য সংগ্রহ করছে বলে জানিয়েছে র‌্যাব। দেশের বিভিন্ন স্থানে এই সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্রের তথ্যও পাওয়া গেছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান, শিকলবাহা ইউনিয়নের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হলে এসময় আরও পাঁচ-ছয়জন পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা থেকে শাহাদাতের তিন শীর্ষ সদস্যকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে চট্টগ্রাম থেকে এ দু’জনকে গ্রেপ্তার করা হলো। বাকিদের ধরতে অভিযান চলবে।

একাত্তর/আরএ
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর