ডিজে পার্টি থেকে ২৫ নারী-পুরুষ গ্রেপ্তার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

চট্টগ্রামে ডিজে পার্টির নামে অশ্লীল নাচ-গান চলাকালে পুলিশ অভিযান চালিয়ে ২৫ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে। এসময় জব্দ করা হয়েছে ৭০টি ক্যান ও বিয়ার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে নগরীর ষোলশহর দুই নাম্বার গেট এলাকার ইয়াকুব ট্রেড সেন্টারে পাঁচলাইশ থানা পুলিশ এ অভিযান চালায়।

জানা গেছে, প্রতিজন দেড় হাজার টাকায় টিকেট করে ওই ডিজে পার্টিতে যোগ দেয়। পাঁচলাইশ থানা পুলিশ ভবনটির ছয় তলার ওই ফ্লোরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, বিপুল সংখ্যক তরুণ-তরুণী মদসহ ডিজে পার্টির আয়োজন করেছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, প্রশাসনে অনুমতি না নিয়ে একটি আবাসিক ভবনে ডিজে পার্টির নামে অশ্লীল নাচ-গান ও মদের আসর বসায় একটি চক্র।

মঞ্জু নামের এক ব্যক্তি পঞ্চাশ হাজার টাকায় ফ্লোরটি ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করে।

আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে সংশ্লিষ্ট ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

একাত্তর/আরএ
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর