পাটুরিয়ায় যাত্রী চাপ থাকলেও নেই ভোগান্তি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০২:২০ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল থেকেই যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ঘাটে নেই যাত্রীবাহী বাসের কোনো সারি। তবে ভেঙে ভেঙে আসা যাত্রীদের ভিড় রয়েছে লঞ্চঘাটে। ভিড় বাড়লেও ভোগান্তি না থাকায় স্বস্তিতে পার হচ্ছেন যাত্রীরা। ঘাটে আসা মাত্রই ফেরিতে করে নদী পার হতে পারছে যাত্রী ও যানবাহন। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মোট ১৭টি ফেরি দিয়ে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার করা হচ্ছে। নদীতে পানি কম ও নাব্য সংকট না থাকায় আধা ঘণ্টারও কম সময়ে ফেরি পার হচ্ছে।

পদ্মা সেতু চালুর পর থেকেই এই নৌপথে যানবাহনের সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। তবে, গত কয়েক দিনে তুলনায় বেড়েছে ভাঙা পথের যাত্রীর সংখ্যা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে মোট ২২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ না থাকায় স্বস্তিতে ফেরি পার হচ্ছেন যাত্রীরা।

একাত্তর/আরএ
ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
ঘন কুয়াশায় টানা কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
প্রিয়জনের ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে বাড়ি ফিরছে মানুষ।
বান্দরবানের থানচি বাজারে যত্রতত্র ছড়িয়ে থাকে ময়লা আবর্জনা। এতে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে বাজারগামী হাজারো মানুষ ও পর্যটককে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর