ভরদুপুরে ব্যাংকের ভেতর ম্যানেজারসহ ছয় জন অজ্ঞান

আপডেট : ০১ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম

কিশোরগঞ্জে ভরদুপুরে আইএফআইসি ব্যাংকের ম্যানেজারসহ ছয় জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (১ জুন) দুপুর ১২টার দিকে জেলার কলিয়ারচরের আইএফআইসি ব্যাংকের ভেতরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। বেলা ১২টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ ছয়জন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় কর্তৃপক্ষ ব্যাংকটি তালাবদ্ধ করে দেয়।

ভৈরব-কুলিয়ার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

তিনি জানান, প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চার জন কর্মকর্তা এবং পরে দুই জন গার্ড অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়। তবে ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। কী কারণে এমনটি হয়েছে বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর