মাগুরায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম

মাগুরা শহরের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে সৈকত আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইব্রাহিম উদ্দিন রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের আকবর আলী শেখের ছেলে। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ার ‘তারা বিস্কুট কোম্পানি’র এজিএম পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে হোটেল থেকে ফোন পেয়ে সেখানে গিয়ে হোটেলের ২৪ নম্বর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান তারা। দরজা ভেঙ্গে বিছানার উপর নিহতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হোটেল ম্যানেজার মাসুদুল হক জানান, সোমবার রাত ১০টায় তিনি হোটেলের ২৪ নম্বর কক্ষ ভাড়া নেন। এসময় তিনি তার ব্যবহারের জন্য একটি ডায়াবেটিসের ওষুধ হোটেলের ফ্রিজে রাখার অনুরোধ জানান। সকাল ১১টার দিকে নিহতের স্ত্রী হোটেলের ফোনে জানান, তিনি ফোন ধরছেন না। পরে কক্ষের বাইরে থেকে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাত বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

 

একাত্তর/জো
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
নাম তার আমজাদ হোসেন। পেশায় তিনি একজন সাধারণ কৃষক। ঘরে রয়েছে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে নিজের মাথা গোঁজার ঠাঁই কিংবা ভবিষ্যৎ সম্বলটুকুই যেখানে সবচেয়ে বড়ো সঞ্চয়, সেখানে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর