মঙ্গলবার যশোরের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম

যশোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় মঙ্গলবার মাধ্যমিক ও প্রাথমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মৌখিকভাবে একই সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

সোমবার সন্ধ্যায় জেলার শিক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর এ নিয়ে বিবৃতি দিয়েছে জেলা শিক্ষা অফিস। 

জেলা শিক্ষা অফিসের বিবৃতিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২৩ জানুয়ারি যশোরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। ফলে এ দিন জেলার সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান জানান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো মঙ্গলবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। তবে অফিস খোলা থাকবে। আবহাওয়া দেখে পরের সিদ্ধান্ত নেওয়া হবে।

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সোমবার যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত ছিল। 

একাত্তর/এসি
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর