ক্ষমতা হারানোর ভয়ে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর!

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার ঘোষণা দিয়েছেন, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে গঠিত একটি ঐক্য সরকারের অধীনে তিনি সাময়িকভাবে ক্ষমতা ছাড়তে প্রস্তুত রয়েছেন। বিরোধী দলগুলোর সমর্থন নিয়ে আইজেনকোট যখন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করে নতুন জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন, ঠিক সেই মুহূর্তে ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই প্রধানমন্ত্রীর এমন ঘোষণা তাঁর ওপর থাকা প্রবল রাজনৈতিক চাপেরই ইঙ্গিত দেয়।

দুই দলের মধ্যে প্রস্তাবিত ঐক্য সরকার চুক্তিতে নেতানিয়াহু পালাক্রমিকভাবে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন, অর্থাৎ মেয়াদের শুরুতে আইজেনকোট প্রধানমন্ত্রী থাকবেন এবং নেতানিয়াহু বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।


গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত অমিমাংসিত সাধারণ নির্বাচনে নেতানিয়াহু বা আইজেনকোট, কারও জোটই এককভাবে সরকার গঠনের স্পষ্ট পথ না পাওয়ায় ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের আহ্বান জানান। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে আইজেনকোটকে সরকার গঠন করতে হবে, তবে প্রয়োজনে ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

চলতি সপ্তাহে আইজেনকোট বামপন্থী দল ‘দ্য ডেমোক্র্যাটস’ এবং ডানপন্থী ‘ইসরাইল বেইতেইনু’ পার্টির সঙ্গে জোট চুক্তি সই করেছেন, যা তাঁকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও কাছাকাছি নিয়ে গেছে।

এক বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, বৃহত্তম দলের নেতা হিসেবে তাঁরই ইসরায়েলি সরকারের নেতৃত্ব দেওয়া উচিত ছিল; কিন্তু দেশের সামনে থাকা ‘অস্তিত্বের সংকট’ এবং এই বিপদ মোকাবিলায় অক্ষম কোনো সরকার গঠিত হওয়ার আশঙ্কার কথা বিবেচনা করে একজন নেতা হিসেবে তাঁর দায়িত্ব হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা।

নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে গাদি আইজেনকোট এক বিবৃতিতে বলেন, কয়েক সপ্তাহ ধরে তাঁর দল ‘ইয়াশার’-এর আলোচক দল নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে আন্তরিক ও দ্রুত আলোচনা চালানোর চেষ্টা করলেও বারবার প্রত্যাখ্যান ও টালবাহানার মুখে পড়েছে।

তবে তিনি মূল নীতিমালা ও রাজনৈতিক ইস্যুগুলোর বিষয়ে ইয়াশার দলের আলোচক টিমের সঙ্গে আনুষ্ঠানিক ও আন্তরিক আলোচনায় বসার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
৯ মাস ধরে চলা সংঘাতে যখন বিশ্ব জ্বালানি বাজার টালমাটাল, সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে, ঠিক তখনই নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে ইসরাইল ও...
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরের নির্বাচনের পর নতুন সরকার গঠনের লক্ষ্যে একটি ডানপন্থী দলের সঙ্গে জোট চুক্তিতে একমত হয়েছে ইসরায়েলি বিরোধী নেতা গাদি আইজেনকোটের দল। মধ্যপন্থী দল ‘ইয়াশার’ মঙ্গলবার জানায়, আভিগদর...
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ওয়াশিংটন বন্ধ করতে পারবে...
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোরের দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারজুড়ে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকার অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। শান রাজ্য, মাগওয়ে অঞ্চল এবং রাখাইন রাজ্যে আলাদা এসব...
বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী এক ডিসেম্বর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মার্কিন বাহিনীর ওপর আক্রমণ চালাতে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর