কক্সবাজারে বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় আলাদা তিনটি অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) টেকনাফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী এলাকায় বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিবরণ দিয়ে বিজিবির এই কর্মকর্তা জানান, টেকনাফের হ্নীলা এলাকা থেকে ১০টি বস্তায় থাকা আট লাখ ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এছাড়া আলাদা অভিযানে মো. রমজান আলী ও মো. হোসাইন নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ইয়াবা বড়ি এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

একাত্তর/এসি
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে মানবপাচারকারী একটি সশস্ত্র চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ সেনাসদস্য শহীদ হয়েছেন। তবে যৌথ...
বরগুনায় অভিযান চালিয়ে চার হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান তাদের জামাই।
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী...
খুলনার রূপসায় একটি দোকানে বসে থাকা অবস্থায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতা ও স্থানীয় ইট-বালু ব্যবসায়ীকে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আলাদা দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক এসব দুর্ঘটনায় অন্তত সাতটি দেশের ৩০ জন নাগরিক...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. রায়হান খান নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনাটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর