আবাসিক হোটেলে মা-শিশুর গলাকাটা লাশ উদ্ধার, বাবা আটক

আপডেট : ০২ জুন ২০২৪, ০৩:৫৬ পিএম

বগুড়ার শাজাহানপুরে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারী ও তার এক বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাদের হত্যার অভিযোগে শিশুটির বাবাকে আটক করা হয়েছে।

শনিবার রাতের কোনো একসময় বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে তাদের হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।

নিহত দুইজন হলেন মা আশামণি (২০) ও তার ছেলে আবদুল্লাহ আল রাফি (১)। আশামনি বগুড়ার নারুলী এলাকার আসাদুল ইসলামের মেয়ে। তাদের হত্যার অভিযোগে আটক আজিজুল হক (২৩) বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে।

আশামনির বাবা আসাদুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে আজিজুলের সাথে বিয়ে হয় আশামণির। তাদের সংসারে এক বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সন্তান হওয়ার পর থেকেই আশা তার বাবার বাড়ি নারুলীতে থাকেন। এর মধ্যে দুই মাসের ছুটিতে বাড়ি আসেন আজিজুল। ছুটি শেষে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে যাওয়ার কথা তার। এর আগে, সন্ধ্যায় মেয়ে ও নাতিকে নিয়ে বের হয় আজিজুল। এরপর তার বউ ও ছেলে হারিয়ে গেছে বলে তাকে সাথে নিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন।

শাজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রিযাপনের জন্য তারা একটি কক্ষ ভাড়া নেন। নিহত আশামনির স্বামীর বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। বাবার বাড়ি বগুড়ার নারুলী এলাকায়। তারা তমা ও মিরাজ পরিচয়ে হোটেলে ওঠেন। বাড়ি উল্লেখ করা হয় রংপুরের পীরগঞ্জ।

হোটেলের ম্যানেজার রবিউল ইসলাম জানান, সকালে হোটেলে এসে আজিজুল জানান তিনি হোটেলের রুম ছেড়ে দিবেন। এই সময় ম্যানেজার রুম বুঝিয়ে দিতে বললে তালবাহানা শুরু করেন আজিজুল। এরপর চাপাচাপির এক পর্যায়ে রুমে স্ত্রী-সন্তানকে হত্যার কথা বলেন আজিজুল। পরে হোটেল কর্তৃপক্ষ হত্যার ঘটনা পুলিশকে জানায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরফাত ইসলাম বলেন, স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যার পর আজিজুল প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন। পরে কক্ষে ফিরে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে আটক করে।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, আজিজুল তার স্ত্রী ও সন্তানকে হোটেল কক্ষে শনিবার রাতের বেলায় কোনো একসময় পরিকল্পতভাবে হত্যা করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

 

একাত্তর/জো
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর