মার্কা দেখে নয়, ভালো মানুষকে সমর্থন দিন: সারজিস

আপডেট : ২৭ মে ২০২৫, ০৬:২৭ পিএম

আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে মার্কা না দেখে ভালো মানুষকে সমর্থন দেওয়ার আহবান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

কোনো ব্যক্তি বা দলের অন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে তিনি বলেন, নেতা হতে বড়ো কোনো ডিগ্রি বা সার্টিফিকেট লাগে না। দরকার হয় সাধারণ মানুষের ভাষা বোঝার। 

মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় সারজিস বলেন, আগামী দিনে বাংলাদেশ গড়ার নেতা হিসেবে যদি খারাপ মানুষ বেছে নেন তাহলে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো মূল্য থাকবে না। যদি এনসিপির নেতাদের ভালো মনে হলে বেছে নেবেন, না হলে বাদ দেবেন। 

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ।

বক্তব্যে হিলি স্থলবন্দরের প্রসঙ্গে সারজিস বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এটি। এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব এলেও রাস্তাঘাটের বেহাল অবস্থা কেন? 

তিনি বলেন, হিলির রাস্তা হবে দেশের সেরা রাস্তা। অথচ এখানে গাড়িতে চড়লে পাকস্থলী একবার বুকের ওপরে ওঠে, আবার নামে। এতো বড়ো মাপের একটি স্থলবন্দরের স্টেশনে আন্তঃনগর ট্রেন দাঁড়ায় না। গত ১৭ বছর ‘উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ’ ডায়লগ দিয়ে হিলি স্থলবন্দরের উন্নয়নের নামে কোটি কোটি টাকা শোষণ করা হয়েছে। আপনাদের অভাব ও না পাওয়ার কথাগুলো শুনতে এবং সচক্ষে দেখার জন্য জেলায় জেলায় আমাদের এই সফর। আপনাদের সমস্যাগুলো লিখিত আকারে উপস্থাপন করুন। আগামী সাত দিনের মধ্যে হিলির সব সমস্যা সমাধান করা হবে।  

এর আগে দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় উত্তরাঞ্চলে দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভা করেন সারজিস। 

সেখানে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের বেছে নিন। 

এর পর তিনি হিলিতে আসেন এবং পথসভা করেন। পরে সেখান থেকে বিরামপুরের দিকে এগিয়ে যান। এদিন সারজিস দিনাজপুরের ছয়টি উপজেলায় পথসভা করেন।

এ সময় এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, ড.আতিক মুজাহিদ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আবু সাঈদ লিওন, মিথুন আলী নাছের খান, তানভীর রেজা তন্ময়সহ দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর