প্রেমের বিরোধ নিয়ে সালিশে হামলা, বৃদ্ধ নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমঘটিত বিরোধ মীমাংসার লক্ষ্যে বসা সালিশ বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে বেহুদোলা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ানজাইগীর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বেহুদোলা ওই গ্রামের জাফর মিস্ত্রির ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানজাইগীর এলাকায় একটি প্রেমঘটিত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য রোববার রাতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে একপর্যায়ে ছেলেপক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং সেখানে উপস্থিত বৃদ্ধ বেহুদোলার ওপর দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে আরও অন্তত ৩ জন গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে বেহুদোলাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

একাত্তর/আরএ
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর