‘জমি দিলে টাকা পাই না, সেতু দিয়ে কী হবে?’

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৪ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ শেষ হয়েছে প্রায় পাঁচ বছর আগে। আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে কেবলই একটি অপচয়ের প্রতীক হয়ে। ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ এর সুফল থেকে বঞ্চিত। জমির মালিকদের দাবি—জমি অধিগ্রহণের টাকা না পাওয়া পর্যন্ত তারা জমি ছাড়বেন না। তাদের সাফ কথা, ‘জমি দিলে টাকা পাই না, সেতু দিয়ে কী হবে?’

উপজেলার সরাতৈল গ্রামে ফুলজোর নদীর শাখার ওপর এই সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০ সালে এবং শেষ হয় ২০২১ সালের শেষ দিকে। কিন্তু গত পাঁচ বছর ধরে সংযোগ সড়কের জমি নিয়ে রশি টানাটানিতে থমকে আছে পুরো প্রকল্প।

স্থানীয়রা বলছেন, সংযোগ সড়ক না থাকায় মই বা বাঁশের সাঁকো বেয়ে সেতুতে উঠতে হচ্ছে পথচারীদের। তাদের ক্ষোভ, পাঁচ বছর আগে সেতু তৈরি হয়েছে, কিন্তু কোনো কাজে আসছে না। সেতুটি চালু হলে আমাদের ১০ গ্রামের মানুষের অনেক দিনের কষ্ট দূর হতো।

সেতুর দুই পাশের সংযোগ সড়কের জন্য মোট ৩৭ শতাংশ জমি প্রয়োজন, যার একটি বড়ো অংশ ব্যক্তিমালিকানাধীন। জমির মালিক আশরাফুল ইসলাম জানান, তার ছয় শতাংশ জমি অধিগ্রহণ করা হলেও পাঁচ বছরেও তিনি কোনো ক্ষতিপূরণ পাননি। একই অভিযোগ শাহনাজ বেগমেরও। তিনিসহ মোট আটজন মালিকের অভিযোগ, বারবার নোটিশ দেওয়া হলেও টাকা না পাওয়ায় তারা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাই ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ বছর আগে সেতু তৈরি হয়েছে, কিন্তু কোনো কাজে আসছে না। অথচ এটি চালু হলে কৃষিপণ্য পরিবহন সহজ হতো, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়তো।

উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ জানান, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই মূলত সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে। 

তিনি বলেন, পুরো ৩৭ শতাংশ জমি অধিগ্রহণ করতে প্রায় ৮২ লাখ টাকা প্রয়োজন, যা বর্তমানে এই প্রকল্পে বরাদ্দ নেই। তাই জমির পরিমাণ কমিয়ে ১৮ শতাংশে আনার একটি নতুন প্রস্তাব পাঠানো হয়েছে।

জটিলতার কারণে এই প্রকল্পে ইতিমধ্যে দুইবার ঠিকাদার পরিবর্তন করা হয়েছে। বর্তমানে মেসার্স বি.এইচ.বি এন্ড এলাই জেবি এন্টারপ্রাইজ কাজটি করছে, কিন্তু জমির মালিকদের বাধার মুখে তারা কাজ এগোতে পারছে না। 

স্থানীয়দের দাবি, দ্রুত এই ভূমি জটিলতা নিরসন করে সেতুটি চলাচলের উপযোগী করা হোক। অন্যথায় সরকারি অর্থের এই বিশাল ব্যয় কেবলই একটি অকেজো স্থাপনা হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে।

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর